শিরোনাম
রাজবাড়ী প্রতিনিধি : | ০৪:২৩ পিএম, ২০২০-০৯-১০
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের আওতাধীন পদ্মারচরাঞ্চলে দেখা মিলছে বিলুপ্তপ্রায় বিষধর ‘রাসেল ভাইপার’ সাপ।
পদ্মার চরে ফসলের মাঠ, ঝোঁপঝাড় এমনকি বসতবাড়িতেও আনাগোনা করছে এই বিষাক্ত সাপ। ফলে ঝুঁকির মধ্যে জীবন ও জীবিকার তাগিদ মেটাচ্ছে পদ্মারচরাঞ্চলের প্রায় ২০ হাজার মানুষ।
৮ই সেপ্টেম্বর দুপুরে এলাকায় সরজমিন পরিদর্শন করে স্থানীয়দের লোকের সাথে কথা বললে এলাকায় নতুন রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপের আনাগোনা ও দংশনের কথা তুলে ধরেন এলাকার জনগনই স্থানীয় প্রতিনিধিরা।
রাজবাড়ী কালুখালি রতনদিয়া ইউনিয়নের পদ্মারনদীর সাদার চরের বাসিন্দা তোতা, আলী, মজিবর ও জহুরুল হক,সবাই বলেন, ২০ দিন আগে চন্দ্ররোড়া নামক সাপের দংশনে চরের জালাল প্রামানিকের ছেলে সিরাজুল মারা গেছেন এবং ঘাস কাটতে গিয়ে ৪ বার রাসেল ভাইপারের হামলার শিকার হয়েছেন, ইউনুচ ও মনির।
তবে এলাকাবাসী জানান, বেশ কিছু সাপ ইতোমধ্যেই মেরে নদীতে ভাসিয়ে দিয়েছি। ইউনুচ আলী জানায়, এমন বাঘের মতো ডোরাকাটা সাপ এর আগে কখনও এই এলাকায় আমরা জন্মের পরে কখনো দেখিনি। আমরা জন্মের পরেই আমরা দেখেছি আমার বাবা জমি চাষ করতো এরকম সাপ আগে দেখিনি। ৪ বার আমাকে কামড় দিতে আসে, কিন্তু কামড়াতে পারেনি। আমি সাপগুলো মেরে ফেলেছি।
চরের বাসিন্দা সিদ্দিক ফকির জানায়,রাসেল ভাইপার সাপ এতো ভয়ংকর তা আগে জানা ছিলো না। টেলিভিশনের সংবাদ শুনে বুঝতে পেরেছি রাসেল ভাইপার মারাত্মক বিষধর সাপ।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম জানান, রাসেলস ভাইপার মারাত্মক বিষধর সাপ। কালুখালীর চরাঞ্চলের মানুষকে এর হাত থেকে রক্ষার জন্য সতর্ক করতে হবে। এ ব্যাপারে জরুরী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খোন্দকার আবু জানান, রাসেল ভাইপার বিষধর সাপের মধ্যে সেরা। এর কোন প্রতিষেধক নেই। তাই এর হাত থেকে বাঁচতে জনসচেতনা বাড়াতে হবে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited